Our Core Goal

ভিশন ২০৩০

আমাদের মূল লক্ষ্য

(Vision 2030)

আল আমানাহ সেভিংস ইনস্টিটিউশন একটি আধুনিক, গবেষণা-ভিত্তিক উন্নয়ন সংস্থা। আমাদের মূল লক্ষ্য হলো সমাজে বৈষম্য হ্রাস করে একটি আদর্শ সমাজ গঠন করা এবং আমাদের স্টেক হোল্ডারদের জন্য আগামী দিনের সমৃদ্ধি নিশ্চিত করা।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— বিশাল জনগোষ্ঠীর জন্য বাসস্থান, বিশ্বমানের স্কুল-কলেজ, হাসপাতাল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান উন্নয়নের মাধ্যমেই আগামীর সমৃদ্ধি গড়া সম্ভব।

MEMBERS
0 +
SHARE
0 +
COMMITTEE MEMBER
0 +

পরিকল্পিত হাউজিং সোসাইটি

(Planned Housing Society)

আমাদের ভিশন ২০৩০-এর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সম্পূর্ণ পরিকল্পিত এবং স্বাবলম্বী সমাজ তৈরি করা:

২০৩০ সালের মধ্যে বিশাল জনগোষ্ঠীর জন্য বাসস্থান, আধুনিক প্লে-গ্রাউন্ড এবং উন্নত শিক্ষাপ্রতিষ্ঠানসহ একটি সম্পূর্ণ পরিকল্পিত হাউজিং সোসাইটি তৈরি করাই আমাদের লক্ষ্য। এখানে প্রতিটি পরিবার পাবে নিরাপদ, স্বাস্থ্যকর ও উন্নত পরিবেশের প্রতিশ্রুতি।

এই লক্ষ্য অর্জনের মাধ্যমে আমরা নিশ্চিত করব:

    • নিরাপদ ও মানসম্মত বাসস্থান: সবার জন্য মানসম্মত ও নিরাপদ আবাসনের ব্যবস্থা।

    • আধুনিক শিক্ষা ব্যবস্থা: বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা), যা মেধা বিকাশে সহায়ক এবং আধুনিক শিক্ষা প্রযুক্তির সমন্বয়ে গঠিত।

    • আবাসন কেন্দ্রিক চিকিৎসা: আবাসন কেন্দ্রিক আধুনিক চিকিৎসা কেন্দ্র ও ডায়াগনস্টিক সুবিধা, যা দ্রুত ও সুলভে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

    • খেলাধুলা ও বিনোদন: বাচ্চাদের জন্য আধুনিক প্লে-গ্রাউন্ড এবং খেলাধুলার মাঠ নিশ্চিত করা।

    • সুস্থ জীবনযাপন: সকলের জন্য ব্যায়াম ও এক্সারসাইজ করার উপযোগী খোলামেলা পরিবেশ।

    • স্বাস্থ্যকর পরিবেশ: সবুজায়ন ও পরিবেশ সুরক্ষার মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করা।

    • বয়স্কদের জন্য বিশেষ সুবিধা: সম্মানীয় বয়স্কদের জন্য কেয়ার হোম এবং পরিচর্যার বিশেষ সুবিধা।

    • বাণিজ্যিক কেন্দ্র ও সুবিধা: আবাসন কেন্দ্রিক দোকান ও আধুনিক বাণিজ্যিক স্থাপনা, যা দৈনন্দিন প্রয়োজন মেটাবে এবং অর্থনৈতিক কার্যক্রমকে বেগবান করবে।

হালাল বিনিয়োগের গুরুত্ব
— রিবা মুক্ত জীবন ও নৈতিক অর্থনীতির ভিত্তি।

আর্থিক নীতিমালা

(Financial Principles)

আমাদের এই পরিবার এখন সারা দেশব্যাপী সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে। আল আমানাহ কঠোরভাবে সঞ্চয়ভিত্তিক নীতিতে পরিচালিত হয় এবং কোনো ধরনের ঋণ বা সুদ (রিবা) যুক্ত  ব্যবসায় বিনিয়োগ করবে না। আপনার আমানতকে নৈতিক ও লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করি।

আপনার অংশগ্রহণ

আল আমানাহ-এর এই মহৎ ভিশন ২০৩০ বাস্তবায়নে আপনার অংশগ্রহণ অপরিহার্য। আসুন, একসাথে একটি বৈষম্যহীন, উন্নত ও নৈতিক সমাজ গড়ি।