Social Responsibility

কুমিল্লা থেকে সারা দেশে: আধুনিক হাউজিং, বিশ্বমানের শিক্ষা ও চিকিৎসার এক নতুন দিগন্ত।

সামাজিক ও প্রাতিষ্ঠানিক ভূমিকা

Social and Corporate Role

আল আমানাহ বিশ্বাস করে যে, বাসস্থানের পর শিক্ষা, চিকিৎসা ও গবেষণা খাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সক্রিয় সহযোগিতার মাধ্যমে আমরা বিশ্বমানের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে অবদান রাখতে চাই।

আমাদের সদস্যবৃন্দ: আল আমানাহ পরিবার

আল আমানাহ ইনস্টিটিউশন-এর সদস্যগণ একটি আস্থা ও বিশ্বাসের পরিবার, যেখানে মিতব্যয়, সহযোগিতা এবং নৈতিক মূল্যবোধই মূল ভিত্তি।

  • ঐক্য ও সহযোগিতা: আমাদের সদস্যরা একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপনকারী, সহযোগিতা ও ঈমানের দৃঢ় বন্ধনে আবদ্ধ।
  • স্বাবলম্বীতার প্রত্যয়: তাঁরা শুধু সঞ্চয়কারী নন, বরং স্বাবলম্বী জীবন গড়তে এবং লক্ষ্য অর্জনের জন্য যেকোনো কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখেন।

সংক্ষেপে, আল আমানাহ পরিবার শুধু আর্থিক উন্নয়ন নয়, বরং সামাজিক ও নৈতিক কল্যাণের পথে একসাথে এগিয়ে চলে।

MEMBERS
0 +
SHARE
0 +
COMMITTEE MEMBER
0 +

সমাজ ও সদস্য উন্নয়নের লক্ষ্য: আমাদের সামাজিক দায়বদ্ধতা

আল আমানাহ সঞ্চয়ী প্রতিষ্ঠান কেবল আর্থিক উন্নতিতে বিশ্বাসী নয়, বরং আমাদের সদস্য এবং সামগ্রিকভাবে সমাজের আর্থ-সামাজিক উন্নয়নেও আমরা অঙ্গীকারবদ্ধ।

আমাদের প্রধান লক্ষ্যগুলো হলো:

  •  আবাসন ও আশ্রয়: সদস্যদের জন্য ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করা এবং বয়স্কদের জন্য সম্মানজনক আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে বৃদ্ধাশ্রম প্রকল্প বাস্তবায়ন করা।
  •  কর্মসংস্থান ও স্বাবলম্বিতা: উৎপাদনশীল এবং ভবিষ্যতের উপযোগী কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ তহবিল তৈরি করা।
  •  শিক্ষা ও দক্ষতা উন্নয়ন: দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা এবং সদস্যদের সন্তানদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা।
  •  আর্থ-সামাজিক মুক্তি: সামগ্রিকভাবে আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা এবং দারিদ্র্য ও বৈষম্য হ্রাসকারী সমাজে বসবাসের স্বপ্নকে বাস্তবে রূপদান করা।

এই লক্ষ্যগুলো বাস্তবায়নে ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি গতিশীলভাবে একসাথে কাজ করছে।

Our 24/7 Emergency Phone Services

Call:
+880 181 2279 333

হালাল বিনিয়োগের গুরুত্ব
— রিবা মুক্ত জীবন ও নৈতিক অর্থনীতির ভিত্তি।