Social Responsibility

কুমিল্লা থেকে সারা দেশে: আধুনিক হাউজিং, বিশ্বমানের শিক্ষা চিকিৎসার এক নতুন দিগন্ত।

সামাজিক ও প্রাতিষ্ঠানিক ভূমিকা

Social and Corporate Role

আল আমানাহ বিশ্বাস করে যে, বাসস্থানের পর শিক্ষা, চিকিৎসা গবেষণা খাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় সরকারি বেসরকারি সংস্থার সাথে সক্রিয় সহযোগিতার মাধ্যমে আমরা বিশ্বমানের শিক্ষা চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে অবদান রাখতে চাই।

আমাদের সদস্যবৃন্দ: আল আমানাহ পরিবার

আল আমানাহ ইনস্টিটিউশন-এর সদস্যগণ একটি আস্থা বিশ্বাসের পরিবার, যেখানে মিতব্যয়, সহযোগিতা এবং নৈতিক মূল্যবোধই মূল ভিত্তি।

  • ঐক্য সহযোগিতা: আমাদের সদস্যরা একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপনকারী, সহযোগিতা ঈমানের দৃঢ় বন্ধনে আবদ্ধ
  • স্বাবলম্বীতার প্রত্যয়: তাঁরা শুধু সঞ্চয়কারী নন, বরং স্বাবলম্বী জীবন গড়তে এবং লক্ষ্য অর্জনের জন্য যেকোনো কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখেন।

সংক্ষেপে, আল আমানাহ পরিবার শুধু আর্থিক উন্নয়ন নয়, বরং সামাজিক ও নৈতিক কল্যাণের পথে একসাথে এগিয়ে চলে।

MEMBERS
0 +
SHARE
0 +
COMMITTEE MEMBER
0 +

সমাজ ও সদস্য উন্নয়নের লক্ষ্য: আমাদের সামাজিক দায়বদ্ধতা

আল আমানাহ সঞ্চয়ী প্রতিষ্ঠান কেবল আর্থিক উন্নতিতে বিশ্বাসী নয়, বরং আমাদের সদস্য এবং সামগ্রিকভাবে সমাজের আর্থ-সামাজিক উন্নয়নেও আমরা অঙ্গীকারবদ্ধ।

আমাদের প্রধান লক্ষ্যগুলো হলো:

  •  আবাসন আশ্রয়: সদস্যদের জন্য ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করা এবং বয়স্কদের জন্য সম্মানজনক আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে বৃদ্ধাশ্রম প্রকল্প বাস্তবায়ন করা।
  •  কর্মসংস্থান স্বাবলম্বিতা: উৎপাদনশীল এবং ভবিষ্যতের উপযোগী কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ তহবিল তৈরি করা।
  •  শিক্ষা দক্ষতা উন্নয়ন: দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা এবং সদস্যদের সন্তানদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা।
  •  আর্থ-সামাজিক মুক্তি: সামগ্রিকভাবে আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা এবং দারিদ্র্য বৈষম্য হ্রাসকারী সমাজে বসবাসের স্বপ্নকে বাস্তবে রূপদান করা।

এই লক্ষ্যগুলো বাস্তবায়নে ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি গতিশীলভাবে একসাথে কাজ করছে।

Our 24/7 Emergency Phone Services

Call:
+880 181 2279 333

হালাল বিনিয়োগের গুরুত্ব
— রিবা মুক্ত জীবন ও নৈতিক অর্থনীতির ভিত্তি।